সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত কোস্ট গার্ড

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত কোস্ট গার্ড
কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা সদর উপজেলার রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্টে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো.জিয়াউল হক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রস্তুত রয়েছি।’

শুক্রবার বিকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা সদর উপজেলার রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যে আমরা ভোলা জেলার সমস্ত জায়গায় পেট্রল করে যাচ্ছি। স্থানীয় জনগণের মধ্যে সাহস সঞ্চার করা হচ্ছে যেন তারা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ তিনি বলেন, ‘এবারের ভোটে আমরা বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এবার একটা ভালো দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে সুরক্ষা অ্যাপস দেওয়া হয়েছে। এ অ্যাপের মাধ্যমে গোলযোগ হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ চলে যাবে এবং সেখানে আমরা বাহিনী প্রেরণ করতে পারবো। এ ছাড়াও ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের জন্য দ্রুতগামী বোট ও লঞ্চের ব্যবস্থা করা হবে।’

এ সময় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad