পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির
Advertisement
Advertisement

পুরোনো রাজনীতিতে আর ফিরে যেতে চান না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বরং পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শুক্রবার বিকাল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না।’

‘জামায়াত দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির আশেক ইলাহী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad