ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
দুই পক্ষের সংঘর্ষ। প্রতীকী ছবি: এআই
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বেলা তিনটার দিকে নাসিরনগরের ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন বশির মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, খাস জায়গাটির দখল নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমিটি কিনেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে বশির মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় আহতরা হলেন, কারিমা আক্তার, চানবানু, আশেদা আক্তার, খায়রুন্নেছা, সাইমা আক্তার, পুতুল আক্তার, নুরুন্নাহার বেগম, তাসলিমা বেগম, জুলহাস মিয়া ও বশির মিয়া।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad