সুপ্রিম কোর্ট সচিবালয়ে যুক্ত হলেন সচিবসহ সাত কর্মকর্তা

সুপ্রিম কোর্ট সচিবালয়ে যুক্ত হলেন সচিবসহ সাত কর্মকর্তা
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এ ছাড়া একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুইজন উপসচিব ও দুইজন সিনিয়র সহকারী সচিব পদায়ন করা হয়েছে।

তারা হলেন অতিরিক্ত সচিব জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বিএম তারিকুল কবির, উপসচিব পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা এবং দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব এএফএম গোলজার রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর