সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) মারা গেছেন।
রোববার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে সোমবার অর্ধবেলা সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ ছিল।
এদিন আপিল বিভাগ বেলা ১১টার পরে ও হাইকোর্ট বিভাগ দুপুরের পর আর বসেনি। চেম্বার জজ আদালতের বিচারকাজও বন্ধ ছিল।
এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি।
এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।


