কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্স (সিএপি)–এর বোর্ড অব ট্রাস্টিজে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান।
২০২৬–২৭ মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অধ্যাপক আদিলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই মনোনয়ন বিশ্ববিদ্যালয় এবং দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব জাতীয় নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা চর্চাকে এগিয়ে নিতে, বৈশ্বিক সহযোগিতা বাড়াতে এবং একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে।
উপাচার্য অধ্যাপক আদিলের অব্যাহত সাফল্য ও সুস্থতা কামনা করেছেন।


