মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের অনন্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সেনা সদরে বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রশংসনীয় অবদানের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মাননা প্রদান করা হয়।
এদিনে সেনাবাহিনীর এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিপদ সংকুল পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য স্টাফদের উদ্ধার কার্যক্রমে সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিক আচরণ সেনাবাহিনীর পেশাগত মানদণ্ডের প্রতিফলন যা ভবিষ্যতে সকল সেনাসদস্যের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বলা হয়।
২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে হওয়া সবচেয়ে ভয়াবহ এ সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৩৪ জন্যের মধ্যে বেশিরভাগই শিশু।


