রাজধানী ঢাকার চকবাজার চাঁদনিঘাট এলাকার রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাঁদনিঘাট কে. বি চন্দ্র রোডে একটি চিপা গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেটি কালো পলিথিনে মুড়ে ওই জায়গাতে ফেলে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত জানতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


