সন্ধ্যা ৬টার পর সচিবালয়ে অবস্থান নয়

সন্ধ্যা ৬টার পর সচিবালয়ে অবস্থান নয়
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে সাত নির্দেশনা দিয়েছে সরকার । মঙ্গলবার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের অভ্যন্তরে প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না। সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।

এ ছাড়াও সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনো লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না। সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad