সাম্য হত্যা: ৩ আসামি ৬ দিনের রিমান্ডে

সাম্য হত্যা: ৩ আসামি ৬ দিনের রিমান্ডে
সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামি। ছবি: ফোকাস বাংলা
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন—মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান বৃহস্পতিবার আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শনিবার শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

জিন্নাত আলী জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

সাম্য হত্যা মামলায় নগরীর বিভিন্ন স্থান থেকে ১৪ মে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিনই তাদের আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে।

১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে  দুর্বৃত্তরা সাম্যকে ছুরিকাঘাত করে। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad