সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার সাভারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ।

তিনি জানান, বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।  দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। একপর্যায়ে তরুণী বিদেশে যাওয়ার কথা জানালে দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নেওয়ার আশ্বাস দেন।

এ সময় তরুণী দেলোয়ার ও তার মাকে আসতে বললে গত বৃহস্পতিবার দেলোয়ার, তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে তরুণীর বাসায় যান। তরুণীর বাসা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়।

আরও পড়ুন

আলোচনা শেষে দেলোয়ারের মা সেখান থেকে চলে গেলেও দেলোয়ার ও তার বন্ধু থেকে যান বলে জানা যায়।

অভিযোগ করা হয়, ওই সুযোগে দেলোয়ার ও অন্তর তরুণীকে ধর্ষণ করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে তরুণী সাভার মডেল থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ‘ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।’

অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad