নৌকা নিয়ে ‘বিপাকে’ উপদেষ্টা ফাওজুল কবির!

নৌকা নিয়ে ‘বিপাকে’ উপদেষ্টা ফাওজুল কবির!
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

পহেলা নভেম্বর ছিল আলজেরিয়ার জাতীয় দিবস। সেদিন সন্ধ্যায় ঢাকায় আলজেরিয় দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং যোগাযোগ উপদেষ্টা ফাওজুল কবির খান। অনুষ্ঠানে উপহার হিসেবে তার হাতে একটি ‘নৌকা’ তুলে দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

অন্তবর্তী সরকারের উপদেষ্টার হাতে আওয়ামী লীগের নৌকা! এই ছবি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিদেশি দূতাবাসের এমন উপহার পেয়ে অনেকটা বেকায়দায় পড়ে গেছেন উপদেষ্টা। তাই নেটিজেনদের কাছেই জানতে চেয়েছেন: এখন তিনি এই নৌকা নিয়ে কী করবেন? পরামর্শ দেওয়ার জন্য নেটিজেনদের কাছে কয়েকটি ‘অপশন’ও দিয়ে রেখেছেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান নিজের ফেসবুকে লিখেছেন: ১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে; ২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; ৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি।

এই তিন ‘অপশনের’ মধ্যে কী করতে পারেন, সেটাই জানতে চেয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। অবশ্য তার আগেই জানিয়ে রেখেছেন, উপহার পাওয়া নৌকাটি পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি। এর সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার মিল নেই।

শেষ পর্যন্ত তিনি এ উপহার সরকারি তোশাখানায় জমা দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad