সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ অসুস্থ ১১

সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ অসুস্থ ১১
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন- সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিডা (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পারিবারিক সূত্রে জানা যায়, নতুন ঘর তৈরির আনন্দে সাইদ গাজী তার মেয়ে, জামাই ও নাতি-পুতিসহ পরিবারের সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত করেন। পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের জুলেখা বিবি নামে সত্তোরোর্ধ্ব এক বৃদ্ধা।

আরও পড়ুন

পরে ওই পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই সবার মাঝে বমি, মাথা ঘোরানো ও পেট ব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। এসময় প্রতিবেশীরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শামিম হোসেন জানান, খাবারের সঙ্গে বিষক্রিয়ায় এ ঘটনাটি ঘটেছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও তারা শংকা মুক্ত নন।

ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, ভুলবশত খাদ্যে বিষক্রিয়ার এ ঘটনা ঘটেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad