মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীকে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাকির হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাকির হোসেন চর চামটা গ্রামের মৃত বদু মিয়ার ছেলে এবং দুই সন্তানের বাবা।

মঙ্গলবার ভোরে উপজেলার চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, নিহত জাকিরের বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসা নিয়ে জানু নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ হয়।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে আনন্দবাজারের কথা বলে বাড়ি থেকে বের হন জাকির । এরপর আর ফেরেননি। ভোরে স্থানীয় কামাল হোসেনের মাধ্যমে তিনি খবর পান সড়কের পাশে একটি লাশ পড়ে আছে।

আরও পড়ুন

সানোয়ারা বেগম স্বামীর লাশ শনাক্ত করে লাশের পাশেই পড়ে থাকা নিহতের মোবাইল ফোন উদ্ধার করেন। নিহতের মুখমণ্ডল থেতলে যাওয়াসহ শরীরে নৃশংস মারধরের চিহ্ন ছিল। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেননি নিহতের স্ত্রী।

এদিকে, চান্দহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন এ ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ওসি তৌফিক আজম। তিনি জানান, দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad