মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর সময় ঢাকা জেলা পুলিশ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রকিবুল ইসলাম দুর্জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মিষ্টি সুভাষ এবং ঢাকার তাহমিনা আক্তার।
আটককৃতরা স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে ‘বিনম্র শ্রদ্ধা’ জানাতে গেলে পুলিশ তাদের আটক করে।
তিনজনকে বর্তমানে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।


