রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন
ছবি ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

সোমবার সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসটি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর ৬টা ১৪ মিনিটে শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস দুইটির আগুন নেভান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad