মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১৩

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১৩
মেহেরপুর শহরের ওয়াবদারমোড় এলাকায় উল্টে যাওয়া বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুর শহরের ওয়াবদারমোড় এলাকায় বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।
এদের মধ্যে পাঁচজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো। শহরের ওয়াবদারমোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাসটি একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে পাশের কেটি ডোবার মধ্যে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফুর, গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪), জামাল উদ্দীন (৬৫) ও দক্ষিণ শালীকা গ্রামের ওসমানকে (২৮) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাসের নীচে কেউ পড়ে আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। বাসটি ডোবা থেকে উদ্ধারের পর বাকিটা জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad