বিমান ভাড়া কমছে, বাড়ছে হজের খরচ

বিমান ভাড়া কমছে, বাড়ছে হজের খরচ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

২৪ হাজার টাকা বিমান ভাড়া কমানোর পরও গেলো বছরের চেয়ে হজের খরচ বেড়েছে । সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজ পালনে খরচ হবে ন্যূনতম পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণার সময় এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি—মোট চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ সার্ভিস প্যাকেজ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এবার মোট তিনটি ক‍্যাটাগরির প‍্যাকেজের মধ‍্যে সরকারি পর্যায়ে থাকছে দুটি প্যাকেজ। পর্যায়ক্রমে যেগুলোর খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ ও পাঁচ লাখ  পাঁচ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারিভাবে তৃতীয় প‍্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার টাকা।

মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় দুই লাখ টাকা, ২০২৫ সালে ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা এবং এবার তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

আরও পড়ুন

সংবাদ সন্মেলনে আরও জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যে দেশেই থাকুন না কেন, আগামী বছরের হজের জন্য সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা তাদের অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।

খরচ বাড়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রিয়েলের দাম বেড়ে যাওয়ায় সৌদি সরকারের তত্ত্বাবধানে খাবার বাধ‍্যতামূলক করায় মূল হজের প‍্যাকেজ বেড়েছে।

বিমান ভাড়া বিগত সরকারের সময়ের চেয়ে কমেছে দাবি করেন মন্ত্রী । তবে মূল প‍্যাকেজের খরচ বেড়ে যাওয়ায় এর পেছনে সৌদি মুদ্রায় দাম বৃদ্ধি ও খাবারের দায়িত্ব সৌদি সরকার নেওয়াকে সামনে আনছে মন্ত্রনালয়ের।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ হতে পারে ১৫ মে। সে অনুযায়ী, হজের নিবন্ধন শেষ হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পরে পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজে যাওয়ার জন্য হজযাত্রিদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad