মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

মেহেরপুরে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে কর্মরত আনছার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

আটকৃতরা হলেন- রহিমা (৩৫), আফরোজা (৬০), মনোয়ারা (১৮), ১৭ বছর বয়সী দুইজন এবং ১৬ বছর বয়সী একজন কিশোরী।

পুলিশ জানায়, তাদের বাড়ি জামালাপুর জেলায়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন তারা।

হাসপাতালের ভূক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালের দিকে তাকে দেখতে আসে তার আত্মীয় রনি খাতুন। সঙ্গে ছিলো ২ বছর বয়সী এক শিশু।

আরও পড়ুন

শিশুটিকে নিয়ে হাসপাতালের লিফটে ৬তলা থেকে নীচে নামছিলেন। এ সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেয় চোর চক্রের সদস্যরা। পরে একটি রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ঐ ৬ নারী সদস্য।

তাদের হাসপাতালে কর্মরত আনছার সদস্যদের হাতে তুলে দেওয়া হয় । তবে আনছার সদস্যরা তাদের তল্লাশি করে কোন অর্থ বা স্বর্ণলঙ্কার উদ্ধার করতে পারেনি।

আনছার সদস্যরা বলছেন, চুরির পর তারা মালামালগুলো সাথে থাকা পুরুষ সদস্যদের দিয়ে দেয়। এবং তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযুক্তদের থানায় নেওয়া হয়েছে। ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad