শিক্ষা-গবেষণা ও শিল্প সাহিত্যের রাজনীতিকীকরণ কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘একটি রাষ্ট্র ও সমাজে কৃতি মানুষ যত বাড়বে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। রাষ্ট্র নিজের প্রয়োজনেই তাই জ্ঞানী-গুনীদের সম্মান করে।’
তিনি বলেন, ‘এমন উপলব্দি থেকেই একুশে পদক প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। যেসব বিজ্ঞজন রাষ্ট্র ও সমাজকে আলোকিত করেছেন এই পদকের মাধ্যমে তাদের সঙ্গে সমাজের পরিচয় ঘটে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, শিক্ষা-গবেষণা ও শিল্প সাহিত্যকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়।
শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেজন্য গণতান্ত্রিক সরকার সবসময় কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। ‘এ যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা অবশ্যই প্রত্যাশিত’ যোগ করেন তিনি।


