লালমনিরহাট সীমান্তে চোরাকারবারিদের উদ্দেশে বিজিবির ফাঁকা গুলি

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারিদের উদ্দেশে বিজিবির ফাঁকা গুলি
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া | ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

​লালমনিরহাটের কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ রুখতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন কলসিরমুখ বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে পশ্চিম গিয়ারপাড়া নামক জায়গায় বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ভারত থেকে একটি চোরাকারবারী দলকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা।

​চোরাকারবারীরা বিজিবির টহল দলের কাছাকাছি এলে তাদের চ্যালেঞ্জ করা হয়। কিন্তু বিজিবির নিষেধাজ্ঞা অমান্য করে তারা অগ্রসরের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করার উদ্দেশ্যে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা ফায়ার করেন। গুলির শব্দে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে আবার ভারতের ভেতরে দৌড়ে পালিয়ে যায়।

​এ বিষয়ে জানতে চাইলে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তব্যরত টহল দল প্রথমে তাদের জোর গলায় চিৎকার করে সতর্ক করে। কিন্তু তারা সেই সতর্কবার্তা না শুনে এগিয়ে আসার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।

বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad