শাহজালালে আগুনে ৩২ ওষুধ কোম্পানির ২০০ কোটি টাকা ক্ষতি: ইএবি

শাহজালালে আগুনে ৩২ ওষুধ কোম্পানির ২০০ কোটি টাকা ক্ষতি: ইএবি
আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ঘটনায় ৩২টি ওষুধ কোম্পানির ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

তিনি জানান, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ২৫০টি কোম্পানি। সোমবার সকাল ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলো হিসাব দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি।

জাকির হোসেন বলেন, ‘একেকটি ওষুধ উৎপাদনে ১০-১২টি থেকে ৫৩টি উপকরণের প্রয়োজন হয়। ফলে ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার ওষুধের উৎপাদন ব্যাহত হতে পারে। তবে এখনই সরবরাহ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হবে না।’

শনিবার আগুনের সময় অনেক বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। সেসব বিমানে থাকা ওষুধের কাঁচামাল শেষ পর্যন্ত ঠিকঠাক থাকবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। কেননা ওষুধের কাঁচামাল সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই জরুরি বিষয়। সেখানে এই ব্যবস্থা নেই বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad