শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতে রাকসুর কার্যক্রম শুরু

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতে রাকসুর কার্যক্রম শুরু
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করছে রাকসু’র নবনির্বাচিত সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সদস্যরা কার্যক্রম শুরু করেছেন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে  শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে তারা কার্যক্রম শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান এবং রাজশাহীতে জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরও তারা জিয়ারত করেন।

নবনির্বাচিত রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করুন।’

তিনি আরও বলেন, ‘নবনির্বাচিত প্রতিনিধিরা যেন শহীদ শামসুজ্জোহার আদর্শ ও চেতনার আলোকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারে সেই প্রত্যাশা করি।’

আরও পড়ুন

ভিপি জাহিদ জানান, শপথ গ্রহণের পর থেকেই রাকসুর আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন ড. মোহাম্মদ শামসুজ্জোহা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনের সময় পাকিস্তানী সেনাবাহিনীর হাত থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস.এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ দ্বীপ মাহবুব ও মোহাম্মদ ইমজিয়াউল হক কামালি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad