‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ফাইল ছবি
Advertisement
Advertisement

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

রোববার  সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’

এদিকে ‘শাপলা’ প্রতীক নিয়ে রোববারও ঢাকায় নির্বাচন কমিশনে এক দফা ধর্ণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আবারও তাদের দাবি নাকচ হওয়ায় ‘নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ’ করছে বলে সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, ‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

আরও পড়ুন

সিলেটে ইসি আনোয়ারুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, ‘অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad