ঈশ্বরদীতে বাস উল্টে আহত ১৬

ঈশ্বরদীতে বাস উল্টে আহত ১৬
ঈশ্বরদীতে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

দাশুরিয়া–লালন শাহ সেতু মহাসড়কে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, কুয়াকাটা থেকে নওগাঁ যাওয়ার পথে চাঁদ আলী মোড়ে শাহ ফতেহ আলী পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে সেটি উল্টে যায়।

এ সময় বাসে থাকা ২০ যাত্রীর মধ্যে বেশ কয়েকজন ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

রূপপুর গ্রীন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, সড়কে পড়ে থাকা কাদামাটির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এতে অন্তত ১৬ যাত্রী আহত হলেও কেউ নিহত হননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad