শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Advertisement
Advertisement

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

একুশের প্রথম প্রহরে, অর্থাৎ রাত ঠিক ১২ টায় রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন, প্রধানমন্ত্রী ১২ টা ০৮ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদ মিনারের বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে ভাষা আন্দোলনে শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ, ৯০ এর গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই সেই মোনাজাতে অংশ নেন।

এরপর মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়েও শহীদ মিনারের বেদিতে ফুল দেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad