বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি রুমিন ফারহানা

বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি রুমিন ফারহানা
রুমিন ফারহানা।
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‎সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন। পরে ফুল না দিয়েই ফিরে যান তিনি।

এসময় সংঘর্ষে তার এক কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তার নেতাকর্মীরা।

শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে ‎‎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাইল উপজেলা সদরে শহীদ মিনারে যান রুমিন ফারহানা। তবে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টারের গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। ‎

আরও পড়ুন

এ সময় রুমিন ফারহানার এক কর্মী আহত হন বলে তার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেন রুমিন ফারহানা।

‎ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন,‎ ‘বিএনপি যদি তাদের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করে একটি অশোভন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

‎এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad