প্রথমবার শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

প্রথমবার শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
Advertisement
Advertisement

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঢাকার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় এই নেতা। এসময় তার সঙ্গে ছিলেন জোটের অন্যান্য দলের সদস্যরা।

উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হুসেইনসহ অন্যরা।

শহীদ মিনারে ফুল দিয়ে মোনাজাত করেন শফিকুর রহমান। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।‘

শহীদ মিনারে ফুল দেওয়া জামায়াত এখনও ‘নাজায়েজ’ মনে করে কি না? সাংবাদিকের এমন প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এইরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad