লালবাগের আগুন নিয়ন্ত্রণে

লালবাগের আগুন নিয়ন্ত্রণে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

লালবাগের ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি টাইমস অব বাংলাদেশকে জানান, তিনটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানা গুলোর নাম সাব্বির প্লাস্টিক , হিরা প্লাস্টিক এবং উজ্জ্বল প্লাস্টিক। কারখানাগুলো থেকে আগুন আশেপাশের দুই থেকে তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহত বা গুরুতর আহতের ঘটনা নেই বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো বোঝা যায় নি তবে আগুন আমাদের নিয়ন্ত্রনে আছে। পুরোপুরি নির্বাপন হতে কিছুটা সময় লাগবে।’

এর আগে দুপুর দেড়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad