সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৬ জেলে আটক

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৬ জেলে আটক
আটক জেলে ও জব্দ করা সরঞ্জাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের সেন্টমার্টিনের সমুদ্র থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে এরইমধ্যে জব্দকৃত ট্রলিং জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটক জেলেদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ডের জাহাজ সবুজ বাংলা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং ট্রলিং কাজে জড়িত ১৬ জেলেকে আটক করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad