মেহেরপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মেহেরপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য  মাসুদ অরুণের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছেন তার ভাই অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন। অন্যদিকে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর দুই প্রার্থী মাওলানা তাজ উদ্দীন খাঁন ও নাজমুল হুদা।

বুধবার দুপুরে তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জামায়াতের দুই প্রার্থী বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে মেহেরপুরের প্রার্থীরা আতঙ্কে আছেন। এ আসনগুলোতে অস্ত্রের ঝনঝনানির আশঙ্কা করছেন তারা। এজন্য প্রার্থীদের নিরাপত্তায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad