রৌমারীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রৌমারীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু লামিয়া খাতুনের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতী গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনর। নিহত লামিয়া খাতুন ওই গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে লামিয়া খাতুন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর স্বজন ও স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে নদীর পানিতে লামিয়ার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শিশুটি নিখোঁজ ও মরদেহ উদ্ধারের পর দাফনের বিষয়ে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কাওসার আলী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর