চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল হোসেন বেড়বাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল রাসেল। বাড়ির গেটে পৌঁছালে হাতে থাকা কাঁচি (হাঁসুয়া) দিয়ে বাড়ি থেকে নিজ দোকানে টানা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে তারটি কেটে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাসেল।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই ছেলেটি মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর