ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার নেকমরদ বাজার পাটিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীকান্ত রায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে নির্মাণাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ হয়। সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে যায় শ্রীকান্ত রায়। এ সময় অসাবধানতাবশত তিনি সেপটিক ট্যাংকে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত। তাদের কোনও অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


