উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন। উত্তরায় তাদের মোটর গ্যারেজ আছে।
আনোয়ারুল হকের ছেলে ইয়াছিন আরাফাত জানান,  রাতে কাজ শেষে পায়ে হেঁটে জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড় পার হচ্ছিলেন তার বাবা। এ সময় অজ্ঞাত কোনো একটি যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad