রাজশাহীর শিশু সাজিদকে জীবিত উদ্ধার

রাজশাহীর শিশু সাজিদকে জীবিত উদ্ধার
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা টানা রাতে কাজ চালিয়ে গর্তের পাশে বড় আকারের একটি খনন করেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গর্তের পাশে খনন করা সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে শিশুটিকে তুলে এনেছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের বরাত দিয়ে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

এদিকে, তাকে উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে ফায়ার সার্ভিস।

রাতে গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের পাঠানো এক বার্তায় জানানো হয়, রাত ১০টায় ঘটনাস্থল থেকে প্রেস ব্রিফিং করবেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে, বুধবার দুপুরের দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় একটি পরিত্যক্ত গভীর নকলকূপে শিশুটি পড়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad