রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি
Advertisement
Advertisement

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা তাকে কোপালে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী-জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙারি ব্যবসা করতেন।

‘রাতে জানতে পারি, কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

কে বা কারা তার ভাইকে কুপিয়েছে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে বলে জানান মহিউদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad