জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা ও শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে, সোমবার উপাচার্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় নির্বাচনপূর্ব সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি জামায়াতে ইসলামীর আমিরের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

জবাবে জামায়াতে ইসলামীর আমির এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad