খুলনায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

খুলনায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন
নিহত আজমুল হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিহতের স্বজনদের দাবি হত্যাকাণ্ডের সাথে জড়িতরা মিথ্যা অপবাদ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ভাত চুরির কোন ঘটনা ঘটেনি। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

এর আগে, শুক্রবার রাতে আজমুল মেসে মিল না দিয়েও খাবার খেয়ে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে এবং পরে চুরির অভিযোগ তুলে মেসের কয়েকজন শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করা হয় । পরে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। রাত দেড়টার দিকে কয়েকজন যুবক আজমুলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad