কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ- কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে।
বিকট শব্দের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যে এলাকাটিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


