‘যারা মিষ্টি কথায় বিভ্রান্ত করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে’

‘যারা মিষ্টি কথায় বিভ্রান্ত করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে’
Advertisement
Advertisement

যারা মিষ্টি কথায় বিভ্রান্ত করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘অনেকে ভালো কথা বলে দেশের ক্ষতি করতে চায়।’

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমরা খাল খনন করলাম। এরপর আমি এ খনন কর্মসূচির তথ্য রাখব। পুরো খনন সম্পন্ন হয়ে গেলে আমি আবার এখানে দেখতে আসব।’

যাদের স্বজন প্রবাসী তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যখন কথা বলেন, তখন প্রবাসীরা জানান তারা যে দেশে আছেন, সেটি অনেক সুন্দর। ওসব দেশ তো জিন এসে সুন্দর করে দেয়নি। সেখানকার মানুষই করেছে। ওরা পারলে আমরা কেন পারব না?’

মানুষের উপকারের চিন্তা করাই বিএনপির রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কাজ কিন্তু আমি একা পারব না। জনগণকে সঙ্গে লাগবে। জনগণের সমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এই দেশের মালিক জনগণ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad