জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে যান্ত্রিক সমস্যার কারণে ভোট গণনা বন্ধ করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
তিনি বলেন, ‘ভোট গণনার জন্য আমরা দুটো কোম্পানি থেকে মোট ছয়টি মেশিন নিয়ে আসি। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করা হয়েছে।’
‘বিষয়টি নিয়ে এখন আমরা কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। পরে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনার কাজ করা হয়।


