সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ নেতার বিএনপিতে যোগদান

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ নেতার বিএনপিতে যোগদান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতা বিএনপিতে যোগদান করেছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতা বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার দুপুরে পাটকেলঘাটার বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদান করা ব্যক্তিরা হলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের (খুলনা বিভাগ) সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানা শাখার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

এ সময় সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তাদের স্বাগত জানান। পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকালে তারা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad