রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার ভোরে ধোলাইপাড় টনি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান উল্লেখ করেন, ভোরে ফ্লাইওভারের ওপর কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।


