মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধে প্রাণ গেল বন্ধুর

মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধে প্রাণ গেল বন্ধুর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে দয়াগঞ্জ নামাপাড়ার একটি নির্মাণাধীন ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

নিহত মান্নানের আত্মীয় আমির হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে। মান্নান বর্তমানে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন। তার স্ত্রী ও কন্যাসন্তান গ্রামের বাড়ি থাকেন।

রোববার সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যান মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সঙ্গে মোবাইলে গেমস খেলছিলেন তিনি। গেম খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মহসিন একটি লোহার রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় মারামারির ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন। ঘটনার বিস্তারিত জানার ও জড়িতদের আটকে চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad