পঞ্চগড়ে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রহিম ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা ওই ইউনিয়নের দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আজ দুপুরে তারা দুইজন দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুইজনই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad