লালমনিরহাটে নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ

লালমনিরহাটে নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ
নিখোঁজ দুই ভাই সাব্বির ও শাওন আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

​লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে সাব্বির (১৬) ও শাওন আহমেদ (১৪) নামে দুই সহোদর নিখোঁজ হয়েছে।

রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

​নিখোঁজ শাওন আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী এবং সাব্বির আহমেদ নবম শ্রেণীর শিক্ষার্থী। তারা মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

ছবি: টাইমস

​স্থায়ী বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তিনজনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) নামে একজন কৌশলে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। তীরে ফেরা মেহেদি ওই এলাকার আজিজুল হকের ছেলে।

​স্থানীয় ইউপি সদস্য নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad