মোজতবা খামেনিসহ ১০ জনকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

মোজতবা খামেনিসহ ১০ জনকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা
মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ধরিয়ে দিতে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

সেখানে বলা হয়, এই পুরস্কারের লক্ষ্যবস্তু হলো ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ১০ শীর্ষ ব্যক্তি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত এই বাহিনীটি সুপ্রিম লিডারের প্রতি অনুগত এবং শিয়া ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষার দায়িত্বে নিয়োজিত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকেও শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

ঘোষণায় মোজতবা খামেনিসহ কয়েকজনের ছবি ও নাম যুক্ত করে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দেন; এরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, কর্মকাণ্ড সংগঠন এবং বাস্তবায়ন করেন।’

যদি কারও কাছে এদের বা আইআরজিসি’র অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতার বিষয়ে কোনো তথ্য থাকে তবে তা সিগন্যাল বা টর-ভিত্তিক কোনো মাধ্যম ব্যবহার করে জানাতে বলা হয়েছে। তথ্যদাতাকে পুরস্কার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও সেখানে উল্লেখ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, সম্প্রতি তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন। ধারণা করা হচ্ছে যে, মোজতবা খামেনি ওই হামলায় আহত হয়েছিলেন।

গত বৃহস্পতিবার তিনি তার প্রথম বিবৃতি প্রকাশ করলেও এরপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad