মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু
ফুটবল খেলার সময় মারা যাওয়া যুবক রাব্বি হোসেনকে আনা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আযান ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন (১৮) মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমান মিজারের ছেলে। তার নানাবাড়ি গাংনী উপজেলার আযান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আযান গ্রামের কিশোর-তরুণদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে রাব্বি হোসেন হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বির বন্ধু রাজিব হোসেন জানান, রাব্বি তাদের বন্ধু ও আত্মীয় ছিলেন। তার উদ্যোগে গ্রামের তরুণদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ হাসান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে। তার বয়স ১৮ বছর হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad