সিদ্ধিরগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা

সিদ্ধিরগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে (৫০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। তারই এক সহযোগী তাকে গুলি করেন। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় র‍্যাব-১১ (বর্তমান এসআরবি)। অভিযানের সময় সাহেব আলীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‍্যাবের চার সদস্য আহত হন। সে সময় সাহেব আলী পালিয়ে যান। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad